বুধবার , ০৩ জুন ২০২৬
Wednesday , 03 June 2026
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:২৩, ১৪ জুলাই ২০২৫

আজ জুলাই উইমেন্স ডে, ঢাবিতে থাকছে যেসব আয়োজন

আজ জুলাই উইমেন্স ডে, ঢাবিতে থাকছে যেসব আয়োজন
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আজ (১৪ জুলাই) পালিত হচ্ছে জুলাই উইমেন্স ডে। দিনটি উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, দিনটি ঘিরে মূল আয়োজন হবে রাজু ভাস্কর্য ও টিএসসি এলাকায়। বিকেল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলবে অনুষ্ঠান। কর্মসূচির মধ্যে রয়েছে ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, ছাত্রীদের বিশেষ পরিবেশনা ও আকর্ষণীয় ড্রোন শো।

আয়োজনগুলো বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করছে সংস্কৃতি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠান’। এরপর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে আজ বিকেল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। এছাড়া নিরাপত্তার স্বার্থে আজ বিকেল ৩টা থেকে আগামীকাল (মঙ্গলবার) সকাল ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে যান চলাচল নিষিদ্ধ থাকবে।

দর্শনার্থীদের সুবিধার্থে বাংলাদেশ শিশু একাডেমি, ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠ এবং জাতীয় জাদুঘরের পাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে টিএসসি চত্বরে থাকবে ফায়ার সার্ভিস টিম। পাশাপাশি আয়োজন করা হয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা ও পর্যাপ্ত ভ্রাম্যমাণ টয়লেট।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পড়ুন: