শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
Friday , 17 April 2026
৩ বৈশাখ ১৪৩৩
২৮ শাওয়াল ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২২:১৯, ১৬ এপ্রিল ২০২৬

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান
ছবি সংগৃহীত

দেশের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতিনিধিদের হাতে এই পদক তুলে দেন।

এ বছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও দেশগঠনে সার্বিক অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাতনি জাইমা রহমান।

অন্যান্য মনোনীতদের মধ্যে রয়েছেন—মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর); বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম; সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর); সংস্কৃতিতে হানিফ সংকেত; সংগীতে বশীর আহমেদ (মরণোত্তর); ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু); সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) ও মো. সাইদুল হক; জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর); গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া; পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার।

এছাড়া, বিশেষ অবদানের জন্য পাঁচটি প্রতিষ্ঠানকেও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনদের করতালির মধ্য দিয়ে পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা প্রদান করা হয়। 
 

সর্বশেষ

জনপ্রিয়