শনিবার , ১৮ এপ্রিল ২০২৬
Saturday , 18 April 2026
৫ বৈশাখ ১৪৩৩
০১ জ্বিলকদ ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩২, ১২ জুন ২০২৫

মেকআপ ছাড়া কেমন দেখা যায় রুনা খানকে?

মেকআপ ছাড়া কেমন দেখা যায় রুনা খানকে?
ছবি: সংগৃহীত

আলোচনায় আবারও অভিনেত্রী রুনা খান। সাহসী ও স্পষ্টবাদী এই তারকা এবার ধরা দিলেন একদম নো মেকআপ লুকে—তাও যুক্তরাষ্ট্রের হাডসন নদীর তীরে! 

বছরজুড়ে কাজের ব্যস্ততা কাটিয়ে ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন রুনা। সেখানেই নিউ ইয়র্কের মনোরম হাডসন নদীর পাড়ে কিছু মুহূর্ত কাটান তিনি। আর সেই মুহূর্তগুলোকে ধরে রাখতে নো মেকআপ, স্বাভাবিক লুকে তোলা একগুচ্ছ ছবি বুধবার (১১ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। ছবিগুলোতে তাকে দেখা গেছে একটি আরামদায়ক শর্ট প্যান্ট ও সাধারণ টি-শার্ট পরিহিত অবস্থায়, হাডসনের পটভূমিতে হাস্যোজ্জ্বল চেহারায়।

এই স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থিতিই ভক্তদের মুগ্ধ করেছে। 'সাধারণ লুকেই ঘুম উড়েছে ভক্তদের' – মন্তব্যগুলোতে ফুটে উঠেছে তার প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি মানুষের আকর্ষণ। ছবিগুলোতে তার সহজ-সরল আবেদন এবং উচ্ছ্বল মেজাজ স্পষ্টভাবে ফুটে উঠেছে বলে মনে করছেন অনেকে। ভক্তরা ছবির নিচে রুনার এই স্বাভাবিক সৌন্দর্য ও আত্মবিশ্বাসের ভূয়সী প্রশংসা করেছেন।

অভিনয় জগতে রুনা খান বর্তমানে বেশ সক্রিয়। সবশেষ ঈদে মুক্তিপ্রাপ্ত অমিতাভ রেজা পরিচালিত জনপ্রিয় ওয়েব সিরিজ 'বোহেমিয়ান ঘোড়া'-তে তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এছাড়াও 'পাপ কাহিনী' ওয়েব সিরিজ এবং 'নীলপদ্ম' চলচ্চিত্রেও দর্শকরা তাকে দেখেছেন।

সর্বশেষ

জনপ্রিয়