বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
Thursday , 03 September 2026
১৮ ভাদ্র ১৪৩৩
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সালাউদ্দিন খান

প্রকাশিত: ২৩:৩১, ২ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তির আধুনিক সমাধান নিয়ে ডিসিএটেকের প্রদর্শনী

ঢাকায় ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তির আধুনিক সমাধান নিয়ে ডিসিএটেকের প্রদর্শনী

রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট প্রযুক্তি প্রদর্শনী। প্রদর্শনীর প্রথম দিনেই ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তির নানা আধুনিক সমাধান নিয়ে অংশ নিয়েছে দেশীয় আইটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিসিএটেক ইনোভাএজ লিমিটেড।

‘২০২৬ টেক্সটাইল সিরিজ অব ২৫তম এক্সিবিশনস’ শীর্ষক এই প্রদর্শনী আজ বুধবার শুরু হয়ে চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি। প্রদর্শনীতে ডিসিএটেকের স্টল নম্বর E1।

প্রদর্শনীতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সাবলিমেশন প্রিন্টার, ডাই সাবলিমেশন পেপার, ফ্যাব্রিক ইন্সপেকশন মেশিন, হিট ট্রান্সফার মেশিন ও হিট প্রেস মেশিনসহ ডিজিটাল প্রিন্টিং ও টেক্সটাইল খাতের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীরা স্টলে গিয়ে এসব প্রযুক্তির কার্যক্রম সরাসরি দেখার পাশাপাশি সংশ্লিষ্ট পণ্য ও সেবা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাচ্ছেন।

প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ১৯৯৫ সাল থেকে বাংলাদেশে আইটি ও প্রিন্টিং প্রযুক্তি নিয়ে কাজ করে আসছে ডিসিএটেক। দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটি রিফিল ইঙ্ক, সাবলিমেশন ইঙ্ক, রিঅ্যাক্টিভ ইঙ্ক, পিগমেন্ট ইঙ্ক, ডিসপার্স ইঙ্ক ও অ্যাসিড ইঙ্কসহ বিভিন্ন ধরনের কালি উৎপাদন ও সরবরাহ করছে। পাশাপাশি সাবলিমেশন প্রিন্টার, টেক্সটাইল প্রিন্টার, বেল্ট প্রিন্টার, ইকো সলভেন্ট প্রিন্টার, হিট ট্রান্সফার মেশিন ও সাবলিমেশন পেপার নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি।

ডিসিএটেকের সিস্টার কনসার্ন ইঙ্ক মাস্টার ২০১০ সাল থেকে ওয়াটার-বেজড ডাই ইঙ্ক উৎপাদন করে আসছে। প্রতিষ্ঠানটির দাবি, এই পণ্যগুলো সিরামিক ও প্যাকেজিংসহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত হচ্ছে।

দুই দশকের বেশি সময় ধরে দেশ-বিদেশের বিভিন্ন প্রযুক্তি ও শিল্প প্রদর্শনীতে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে ডিসিএটেকের। ২০১১ সাল থেকে এ পর্যন্ত ২৫টিরও বেশি প্রদর্শনীতে অংশ নিয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে অনুষ্ঠিত বিভিন্ন ডিজিটাল, আইসিটি, স্ক্রিন প্রিন্টিং ও টেক্সটাইল প্রযুক্তি প্রদর্শনীর পাশাপাশি ভারতের আগরতলায় অনুষ্ঠিত বাংলাদেশ এক্সপো ২০১৩ এবং ব্রাজিলে অনুষ্ঠিত ব্রাজিল ইন্টারন্যাশনাল অ্যাপারেল সোর্সিং শো ২০২৫-এও অংশ নিয়েছে ডিসিএটেক।

প্রদর্শনীতে অংশ নেওয়া ডিসিএটেকের কর্মকর্তারা জানান, টেক্সটাইল ও গার্মেন্ট খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে উন্নতমানের ডিজিটাল প্রিন্টিং সমাধানের চাহিদাও বাড়ছে। এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে দেশীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছে আধুনিক প্রযুক্তি তুলে ধরাই তাদের অন্যতম লক্ষ্য বলে জানান তারা।

আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত E1 নম্বর স্টলে ডিসিএটেকের প্রযুক্তি ও পণ্যসামগ্রী প্রত্যক্ষ করতে পারবেন প্রদর্শনীর দর্শনার্থীরা।

সর্বশেষ

জনপ্রিয়