বুধবার , ০৮ এপ্রিল ২০২৬
Wednesday , 08 April 2026
২৪ চৈত্র ১৪৩২
১৯ শাওয়াল ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৯:৪৫, ৭ এপ্রিল ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল
ছবি সংগৃহীত


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওইদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে এই পরীক্ষা নেওয়া হবে।

দেশের সব বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রাথমিক আবেদন নিশ্চিত করা শিক্ষার্থীদের আগামী ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এজন্য অ্যাপ্লিকেশন আইডি ও পিন ব্যবহার করে Applicant Login বা Honours Login অপশনে প্রবেশ করতে হবে।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পরীক্ষার্থীদের নির্ধারিত দিনে সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে নিজ নিজ কেন্দ্রের নির্দিষ্ট আসনে উপস্থিত থাকতে হবে। এছাড়া পরীক্ষার অন্তত তিন দিন আগে আসন বিন্যাস জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পরীক্ষার সময় প্রবেশপত্রের পাশাপাশি এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক। প্রবেশপত্রে উল্লেখিত সব নির্দেশনা মেনে চলার জন্যও পরীক্ষার্থীদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। 

সর্বশেষ

জনপ্রিয়