মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
Tuesday , 11 August 2026
২৬ শ্রাবণ ১৪৩৩
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জাতীয়

প্রকাশিত: ১৭:৫৮, ১০ আগস্ট ২০২৬

ধ্বংসপ্রাপ্ত খাতগুলো পুনর্গঠনে কাজ করছে সরকার: তারেক রহমান

ধ্বংসপ্রাপ্ত খাতগুলো পুনর্গঠনে কাজ করছে সরকার: তারেক রহমান

আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে দেশের প্রথমবারের মতো এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি গ্রামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রামগুলো হলো—দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ দেশের প্রায় সব খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেসব খাত পুনর্গঠনের সময় এসেছে। সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, এসডিজির নির্ধারিত লক্ষ্য অর্জন কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে সম্ভব নয়। এ লক্ষ্য পূরণে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতা প্রয়োজন।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পড়ুন: