শুক্রবার , ১৭ জুলাই ২০২৬
Friday , 17 July 2026
১ শ্রাবণ ১৪৩৩
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাজনীতি

প্রকাশিত: ১৪:১৫, ১৫ জুলাই ২০২৬

//

‘আমরা জুলাই ব্যবসায়ী, কিন্তু চাঁদাবাজি ব্যবসায়ী নই’—নাসীরুদ্দীন পাটওয়ারী

‘আমরা জুলাই ব্যবসায়ী, কিন্তু চাঁদাবাজি ব্যবসায়ী নই’—নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমাদের জুলাই ব্যবসায়ী বলা হয়। হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা হাদী ব্যবসায়ী। কিন্তু আমরা চাঁদাবাজি ব্যবসায়ী নই। আমরা সন্ত্রাস ও গুন্ডাতন্ত্রে বিশ্বাস করি না।’

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথা জিরো পয়েন্টে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জেলা এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, গত ১৭ বছর ব্যবসায়ীদের নানা ধরনের চাঁদাবাজি ও রাজনৈতিক হয়রানির মুখে ব্যবসা পরিচালনা করতে হয়েছে। তার দাবি, সে সময় অনেক ব্যবসায়ী পরিবর্তনের আশায় জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন, যাতে ভবিষ্যতে চাঁদাবাজিমুক্ত পরিবেশে ব্যবসা করা যায়।

তিনি বলেন, ‘অনেকেই ভেবেছিলেন নতুন বাংলাদেশে আর চাঁদা দিতে হবে না। কিন্তু ৫ আগস্টের পরও অনেক ব্যবসায়ী আগের চেয়েও বেশি চাঁদার চাপের মুখে পড়েছেন। আগে যেখানে ১০০ টাকা দিতে হতো, এখন ২০০ টাকা দিতে হচ্ছে।’

পাটওয়ারী আরও বলেন, শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন করতে গিয়ে তাদের ‘হাদী ব্যবসায়ী’ ও ‘জুলাই ব্যবসায়ী’ বলে কটাক্ষ করা হয়েছে। এর জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী। তবে আমরা কখনো চাঁদাবাজি, সন্ত্রাস বা গুন্ডাতন্ত্রের রাজনীতি করি না।’

সর্বশেষ

জনপ্রিয়