বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
Thursday , 15 October 2026
৩০ আশ্বিন ১৪৩৩
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জাতীয়

প্রকাশিত: ১৮:২৮, ২ জুলাই ২০২৬

জুলাই শহীদদের স্মরণে শনিবার বিশেষ স্মরণসভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই শহীদদের স্মরণে শনিবার বিশেষ স্মরণসভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আগামী শনিবার (৪ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ স্মরণসভা। ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি’র যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মরণসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্মরণসভায় জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্য, আন্দোলনে অংশ নেওয়া জুলাই যোদ্ধাসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের আত্মত্যাগ স্মরণ করতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পড়ুন: