বুধবার , ০৩ জুন ২০২৬
Wednesday , 03 June 2026
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:০১, ১৭ জুন ২০২৫

মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বাই এসেছিলেন দিশা পাটানি

মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বাই এসেছিলেন দিশা পাটানি
ছবি: সংগৃহীত

আজকের ঝলমলে বলিউড তারকা দিশা পাটানির পথচলা শুরু হয়েছিল চরম সংগ্রাম আর একাকিত্বের মধ্য দিয়ে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের সেই কষ্টকর যাত্রার কথা তুলে ধরেন তিনি। মাত্র ৫০০ টাকা পকেটে নিয়ে মুম্বাই এসেছিলেন দিশা।

স্মৃতিচারণ করে দিশা বলেন, "সম্পূর্ণ একা ছিলাম, মুম্বাইতে পা রাখার সময় পকেটে ছিল মাত্র পাঁচশো টাকা। পরিবারের কাছে কখনো টাকা চাইনি। একসময় টাকা ফুরিয়েও যায়। প্রতিমাসে অডিশনের পেছনে ছুটতে হত, কারণ জানতাম এই মাসে কাজ না পেলে ঘরভাড়া দিতে পারব না। কিন্তু হাল ছাড়ার মেয়ে ছিলাম না আমি।"

২০১৩ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন দিশা। পন্ডস ফেমিনা মিস ইন্দোর রানারআপ হওয়ার পর ধীরে ধীরে অভিনয় জগতে প্রবেশ করেন। তবে সাফল্য আসতে সময় লেগেছিল। 

এক কঠিন অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি বলেন, "আমার প্রথম চুক্তিবদ্ধ ছবি কোন কারণ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়। আমাকেই বাদ দেয়। ভীষণ কষ্ট পেয়েছিলাম, কিন্তু মুষড়ে পড়িনি। নিজেকে নতুন করে গড়ে তুলে, আরও শক্ত হয়ে ফিরে আসি।

অধ্যবসায়ের ফল মেলে ২০১৬ সালে। সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিটি তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপর সালমান খান, প্রভাসের মতো সুপারস্টারদের সঙ্গে কাজের সুযোগ পান তিনি। নিজেকে শীর্ষ তারকার কাতারে না ভাবলেও পরিশ্রম ও জেদ তাঁকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

মাত্র পাঁচশো টাকা নিয়ে মুম্বাইয়ে আসা সেই মেয়েটি আজ পাড়ি দিচ্ছেন হলিউডের পথে। অস্কারজয়ী পরিচালক কেভিন স্পেসির ‘হোলিগার্ডস’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। মেক্সিকোতে ইতোমধ্যেই শুটিং সম্পন্ন হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়