বুধবার , ০৩ জুন ২০২৬
Wednesday , 03 June 2026
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৯:৪৭, ৪ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:৪৯, ৪ এপ্রিল ২০২৬

কদমতলীর গ্যাসলাইটার কারখানায় আগুন:৫ মরদেহ উদ্ধার

কদমতলীর গ্যাসলাইটার কারখানায় আগুন:৫ মরদেহ উদ্ধার
ছবি সংগৃহীত

রাজধানীর কেরাণীগঞ্জের কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার দুপুর ১টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় মোট ৭টি ইউনিট কাজ করে এবং প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ঘটনাস্থল থেকে ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

আরও পড়ুন: