বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
Wednesday , 02 September 2026
১৭ ভাদ্র ১৪৩৩
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৪:১০, ২৯ অক্টোবর ২০২৫

তরুণীকে মারতে মারতে বাসের ড্রাইভিং সিটের কাছে ফেলে দেয়

পোশাক নিয়ে কটুক্তি; জুতাপেটা করলেন তরুণী

পোশাক নিয়ে কটুক্তি; জুতাপেটা করলেন তরুণী

ঢাকার লোকাল বাসের ঘটনা।  জিন্স ও টপ পড়ে বাসে ওঠার এক তরুণীকে পোশাক নিয়ে কটূ কথা বলতে শুরু করেন এক ব্যক্তি। এরপর তরুণী কটুক্তিকারীকে জুতাপেটা করে। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
ভিডিওতে দেখা গেছে, সামনের সিটে বসা এক ব্যক্তি পোশাক নিয়ে কটু কথা বলেন, এসময় প্রতিবাদ করে সামনে এগিয়ে যান।  উত্তেজিত হয়ে বলতে থাকেন তুই আমার পোশাক নিয়ে কেন কথা বলবি। 

বাকবিতণ্ডার এক পর্যায়ে পোশাক নিয়ে কটূ কথা বলা ব্যক্তি উঠে দাঁড়িয়ের তরুণীকে চড় মারে। এরপর ঐ তরুণী পা থেকে জুতা খুলে ঐ ব্যক্তিকে জুতাপেটা করে।
 
এরপর দেখা যায়, ঐ ব্যক্তি তরুণীকে মারতে মারতে বাসের ড্রাইভিং সিটের কাছে ফেলে দেয়।মেয়েটি উঠে দাঁড়িয়ে লোকটি ফের জুতাপেটা করে।
সামাজিক মাধ্যমে ভাইরাল এই ভিডিওটি তুমুল প্রতিক্রিয়া তৈরি করেছে। নেটিজেনরা নানা মন্তব্য করছেন। মেয়েটিকে অনেকেই বাহবা জানাচ্ছেন, পোশাক নিয়ে কটু কথা বলার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। অপরদিকে কেউ কেউ ঐ তরুণীর সমালোচনা করতে চাইছেন।
 

সর্বশেষ

জনপ্রিয়

আরও পড়ুন: