সোমবার , ১৩ জুলাই ২০২৬
Monday , 13 July 2026
২৮ আষাঢ় ১৪৩৩
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪০, ১৮ মার্চ ২০২৬

//

ঢাকায় বিএনপি নেতার বিরুদ্ধে হামলা, হত্যার হুমকি ও তরুণীকে গুরুতর আহত করার অভিযোগ

ঢাকায় বিএনপি নেতার বিরুদ্ধে হামলা, হত্যার হুমকি ও তরুণীকে গুরুতর আহত করার অভিযোগ

ঢাকা ও ময়মনসিংহে একই পরিবারের ওপর ধারাবাহিক হামলা, অগ্নিসংযোগ, হত্যার হুমকি এবং এক তরুণীকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব ও সহযোগীদের ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাঁদের ওপর ভয়ভীতি প্রদর্শন এবং সহিংস কর্মকাণ্ড চালানো হচ্ছেপরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার সূত্রপাত মাহজুবা তাসরীনের সঙ্গে তাঁর স্বামী মাকসুদ রাব্বানীর পারিবারিক বিরোধকে কেন্দ্র করে। অভিযোগ করা হয়েছে, ওই বিরোধের জের ধরে প্রথমে ৭ জানুয়ারি ২০২৬ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার শ্রীপুর মাইজহাটি গ্রামে অবস্থিত পরিবারের পৈতৃক বাড়িতে হামলা চালানো হয়। পরে বাড়িটিতে অগ্নিসংযোগ করা হলে বসতবাড়ির উল্লেখযোগ্য অংশ পুড়ে যায় বলে দাবি করেছে পরিবারপরিবারের অভিযোগ, ওই ঘটনার পরও ভয়ভীতি প্রদর্শন ও হামলার ঘটনা বন্ধ হয়নি। বরং পরবর্তী সময়ে একই পরিবারের সদস্যদের লক্ষ্য করে নতুন করে হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়অভিযোগ অনুযায়ী, ১৭ মার্চ ২০২৬ গোলাম রাব্বানী কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে ঢাকার কদমতলী এলাকার পালাশপুরে অবস্থিত বাড়ি নং ৪৬/৬, রোড-০৮, ব্লক-এ, জিয়া সরণি রোড, ঢাকা-১২৩৬-এ যান। ঘটনার সময় জনাব মোঃ আবদুল মোতালেব বাড়িতে উপস্থিত ছিলেন না। তবে তাঁর স্ত্রী এবং ছোট মেয়ে মাহদিয়া তাসমুন সেখানে অবস্থান করছিলেনভুক্তভোগী পরিবারের দাবি, বাড়ির সামনে অবস্থান নিয়ে গোলাম রাব্বানী ও তাঁর সহযোগীরা পরিবারের সদস্যদের উদ্দেশে চিৎকার করে হত্যার হুমকি দিতে থাকেন। অভিযোগ রয়েছে, উপস্থিত সমর্থকদের সামনে তিনি প্রকাশ্যে ঘোষণা করেন যে মাহজুবা তাসরীন বাংলাদেশে ফিরলেই তাঁকে এবং তাঁর পরিবারের সকল সদস্যকে হত্যা করা হবে। পরিবারের দাবি, এটি দীর্ঘদিন ধরে চলমান ভয়ভীতি প্রদর্শনেরই অংশপরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন মাহদিয়া তাসমুন হামলাকারীদের প্রতিবাদ করেন। পরিবারের ভাষ্যমতে, তিনি হামলাকারীদের উদ্দেশে বলেন যে, আল্লাহ তাঁদের এ অন্যায় কাজ ক্ষমা করবেন না এবং একদিন তাঁদের জবাবদিহি করতে হবে। এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে গোলাম রাব্বানী তাঁর সহযোগীদের মাহদিয়ার ওপর হামলার নির্দেশ দেন বলে অভিযোগ করা হয়েছেঅভিযোগ অনুযায়ী, এরপর হামলাকারীরা মাহদিয়াকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। একপর্যায়ে একজন হামলাকারী তাঁর মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এতে তাঁর মাথা ফেটে যায় এবং পরে তাঁকে চিকিৎসা নিতে হয়ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়েরের চেষ্টা করা হলেও পুলিশ অভিযোগ গ্রহণে অস্বীকৃতি জানায়

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গোলাম রাব্বানীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি

ঘটনাগুলোকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে। এলাকাবাসী ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন

সর্বশেষ

জনপ্রিয়