বুধবার , ০৩ জুন ২০২৬
Wednesday , 03 June 2026
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫২, ১৮ অক্টোবর ২০২৫

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিছুটা সুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

গত বুধবার নিয়মিত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতারে গেলে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। এরপর দুই দিন সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।
 
এর আগে ২৮ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। প্রায় ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
 

সর্বশেষ

জনপ্রিয়

আরও পড়ুন: