বুধবার , ০৩ জুন ২০২৬
Wednesday , 03 June 2026
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:০৫, ১১ সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল ৫টা পর্যন্ত

জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল ৫টা পর্যন্ত
ছবি: সংগৃহীত

৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। একইসঙ্গে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হল সংসদের নির্বাচনও।

সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে ভোটের আমেজ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের ভোটকেন্দ্রগুলোতে সকাল ৮টা থেকেই রিটার্নিং কর্মকর্তারা প্রস্তুতি নিতে শুরু করেন। ভোটগ্রহণের সময় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের ২২৪টি বুথে। এর মধ্যে ১১টি ছাত্র হল এবং ১০টি ছাত্রী হল। প্রতিটি বুথে দায়িত্ব পালন করছেন একজন করে রিটার্নিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা এবং সহকারী পোলিং কর্মকর্তা।

ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদের বিভিন্ন পদে। কেন্দ্রীয় সংসদের নির্বাচনে মোট প্রার্থী ১৭৮ জন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করবেন।

এবারের নির্বাচনে অংশ নিচ্ছে মোট ৮টি প্যানেল। এসব প্যানেলের মধ্যে রয়েছে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বাম সংগঠনসমূহ, প্রগতিশীল জোট এবং বিভিন্ন স্বতন্ত্র প্যানেল। 

সর্বশেষ

জনপ্রিয়