বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
Wednesday , 02 September 2026
১৭ ভাদ্র ১৪৩৩
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জাতীয়

প্রকাশিত: ১৫:১৬, ২১ জুন ২০২৬

অর্থনৈতিক সংকট কাটাতে আরও দুই বছর সময় প্রয়োজন: অর্থমন্ত্রী

অর্থনৈতিক সংকট কাটাতে আরও দুই বছর সময় প্রয়োজন: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ঋণের চাপ ও অর্থনৈতিক সংকট মোকাবিলা করেই বর্তমান সরকারকে কাজ করতে হচ্ছে। এ কারণে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘পারফেক্ট’ বলা না গেলেও দেশের অর্থনীতি পুনরুদ্ধারে এটি একটি বাস্তবধর্মী উদ্যোগ।

রোববার রাজধানীর গুলশানে আয়োজিত সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বাজেট সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, অর্থনীতির বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে সরকার মনে করছে সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে আরও অন্তত দুই বছর সময় লাগতে পারে। তিনি বলেন, দেশের নাগরিকদের ধীরে ধীরে করের আওতায় আনতে হবে। অল্প পরিমাণ কর দিলেও করদাতা হিসেবে নিবন্ধিত হওয়া জরুরি, তবে এতে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

আমির খসরু অভিযোগ করেন, আগের সরকার রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থে প্রায় ১ হাজার ৩০০ প্রকল্প গ্রহণ করেছিল। এর মধ্যে অনেক প্রকল্প বাতিল করা হয়েছে, কারণ সেগুলোর বাস্তব প্রয়োজনীয়তা ছিল না। আবার বহু প্রকল্প ৬০ থেকে ৮০ শতাংশ কাজ শেষ হওয়ার পরও কার্যকর অবস্থায় পৌঁছাতে পারেনি।

সরকারি ঋণ গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় ব্যাংক থেকে ১১ থেকে ১৩ শতাংশ সুদে ঋণ নিয়ে বেসরকারি খাতের টিকে থাকা কঠিন। একইভাবে সরকারের জন্যও এ ধরনের ঋণ ব্যয়বহুল। তাই ধীরে ধীরে ব্যাংকনির্ভর ঋণ গ্রহণ থেকে সরে আসার পরিকল্পনা রয়েছে সরকারের।

ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে তিনি বলেন, সুবিধাভোগী নির্বাচনে রাজনৈতিক বিবেচনা করা হয়নি। অতীতে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সুবিধা পাওয়ার যে সংস্কৃতি ছিল, বর্তমান সরকার সেই পথ অনুসরণ করেনি।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পড়ুন: