সোমবার , ২২ জুন ২০২৬
Monday , 22 June 2026
৮ আষাঢ় ১৪৩৩
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জাতীয়

প্রকাশিত: ১৯:৫৪, ২২ জুন ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১২৫

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১২৫

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১২৫ শিশু হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়েছে।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম এবং হামের উপসর্গে মোট ৬৮৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৯০ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৬০ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৬৫ শিশু।

এ পর্যন্ত দেশে মোট ৯৩ হাজার ৭৫৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে মোট ৭৭ হাজার ৭৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৭৩ হাজার ৯৮৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার এবং অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পড়ুন: