মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
Tuesday , 18 August 2026
৩ ভাদ্র ১৪৩৩
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জাতীয়

প্রকাশিত: ১৭:০৩, ১ জুলাই ২০২৬

শুভেন্দু অধিকারীকে ১০০ কেজিসহ পশ্চিমবঙ্গে ৫০০ কেজি আম পাঠালো বাংলাদেশ

শুভেন্দু অধিকারীকে ১০০ কেজিসহ পশ্চিমবঙ্গে ৫০০ কেজি আম পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌহার্দ্য ও শুভেচ্ছার নিদর্শন হিসেবে পশ্চিমবঙ্গে মোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে পাঠানো এই আম মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ভারতের বাংলাদেশ মিশনের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাঠানো আমগুলো কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ও বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রতিনিধিরা গ্রহণ করেন। উপহার হিসেবে পাঠানো হয়েছে দেশের জনপ্রিয় দুটি জাত—আম্রপালি ও হাঁড়িভাঙ্গা আম।

জানা গেছে, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের জন্য ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে।

এই আমের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৪০০ কেজি আম পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কূটনৈতিক মহল এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অংশ হিসেবেই এই শুভেচ্ছা উপহার পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পড়ুন: